শনিবার, ১১ জুন, ২০১১

আমার ভালোবাসার মানুষেরা

অনেকদিন ধরে আমার ভালোবাসার মানুষদের নিয়ে আমার লেখার খুব ইচ্ছে ছিলো। আমার জীবনে যাদের প্রভাব অপরিসীম, তাঁদেরকে শ্রদ্ধা জানানোর একটি উপায় খুঁজছিলাম। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র শাহেদ ইমরানের কাছে আমি কৃতজ্ঞ, তাদের কলেজ ম্যাগাজিন উপলক্ষে লেখা দেওয়ার জন্য আমাকে তাড়া দেওয়ায়।

মুহিবুর রহমান স্যার।আমি তখন হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ি, ফার্স্ট বয় ছিলাম। যে কারণে শিক্ষকরাও আমাকে খুব পছন্দ করতেন। তাঁদের মধ্যে একজন হয়তোবা একটু বেশীই পছন্দ করতেন, তিনি মুহিবুর রহমান স্যার।আমাদের ইংরেজী পড়াতেন চমৎকারভাবে। আমি যখন যে সমস্যায় পড়তাম, আমাকে সাহায্য করেতেন। স্যার, আমি আপনাকে ভালোবাসি এইসবের জন্য নয়। আমি আপনাকে ভালোবাসি খুব ছোট্ট, কিন্তু আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনার জন্য। সেই সময় কোনো একদিন আপনার বাসায় আমি আম্মুকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। নামাযের সময় হলে আপনি আমাকে নিয়ে মসজিদে গিয়েছিলেন। আমি ফিতা লাগানো জুতা পরে গিয়েছিলাম। নামায শেষে আর জুতার ফিতা লাগাতে পারছিলাম না (এই কাজটা সব সময় আম্মুই করে দিতো)। আপনি আমার প্রানান্তকর প্রচেষ্টা দেখছিলেন। একসময় উপুড় হলেন, ফিতা লাগিয়ে দিলেন, আবার খুলেও দিলেন। বললেন আমাকে লাগাতে। আমি আবার ব্যর্থ হলাম। আপনি একই কাজ বারবার করে যেতে লাগলেন আমি সফল না হওয়া পর্যন্ত। রাস্তায় যখন হাঁটছিলাম, গর্বে আমার বুক ফুলে যাচ্ছিল, চোখের কোণ জলে চিক্ চিক্ করছিল। স্যার, আমি জানি না আপনি এখন কোথায় আছেন, যেখানেই থাকুন, আমি আপনাকে খুব ভালোবাসি, খু-উ-ব।

মিছবাহ উদ্দিন আহমেদ স্যার। আমি তখন মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড জুনিয়র স্কুলে পড়তাম, পঞ্চম শ্রেনীতে। প্রাইমারী বৃত্তি পরীক্ষা দিবো। সেই সময় স্যারের সাথে আমার পরিচয়। আমি একা তাঁর কাছে বৃত্তির কোচিং করতাম। উনার বয়স বেশী হয়ে গিয়েছিলো, কাউকেই পড়াতেন না।কি কারণে আমাকে পড়াতে রাজী হয়েছিলেন, তা আজো জানি না। আমাকে ডাকতেন কখনো ‘সৈয়দ ভাইয়া’ বলে, কখনোবা ‘কালো মানিক’ বলে (আমি দেখতে কালো ছিলাম, এখনো আছি)। যেদিন আমার বৃত্তির ফলাফল দিলো (আমি মৌলভীবাজার জেলার মধ্যে ২য় হয়েছিলাম), সেদিন তিনি আমাদের বাসায় এসে বলতে লাগলেন, ‘আমার সৈয়দ ভাইয়া গুল্লি মেরেছে, আমার সৈয়দ ভাইয়া গুল্লি মেরেছে’। স্যার, আজ আর এই পৃ্থিবীতে নেই, আল্লাহ তাঁর আত্নার শান্তি দিন। স্যার, আমি আপনাকে খুব ভালোবাসি, খু-উ-ব।

রায়হান ভাইয়া। তোমার সাথে আমার প্রথম দেখা সেই মৌলভীবাজারেই, সেই পঞ্চম শ্রেনীতেই। তুমি অবশ্য তখন সরকারী স্কুলের দশম শ্রেনীর ছাত্র, পরীক্ষায় কখনো দ্বিতীয় হওনি। আমার বৃত্তি পরীক্ষার সময় আব্বু ঢাকায় থাকবে বলে আম্মু খুব চিন্তিত থাকায় তোমার বাবা বললো তুমি আমাকে সেন্টারে নিয়ে যাবে। পরীক্ষার এক সপ্তাহ আগে তোমার বাবা তোমাদের ছেড়ে চলে গেলেন অন্য জগতে। তাই তোমাকে আর বিরক্ত না করে যখন বাসা থেকে মাত্র বের হলাম, তোমাকে দেখলাম দূর থেকে দৌড়ে আসতে। বললে, ‘এসএসসির টাকা জমা দিবার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তখন মনে পড়লো আজ বৃত্তি পরীক্ষা শুরু হবে, বাবা কথা দিয়েছিলেন তোমাকে আমি নিয়ে যাবো। তাই চলে এসেছি’। রায়হান ভাইয়া, একটা কথা আমি জানি, তুমি না থাকলে আমার বৃত্তি পাওয়াই হতো না। অনেকদিন হয়ে গেলো তোমার কোনো খবর নেই, তুমি এখন কি করছ জানি না, তবুও রায়হান ভাইয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, খু-উ-ব।

শাকিল ভাইয়া। আমি সবাইকে বলে বেড়াই, তুমি আমার guide, guardian, friend and elder brother, everything. তুমি যেখানেই গিয়েছো, যা করেছো, অবচেতন মনে আমি তাই follow-করার চেষ্টা করেছি। তুমি আমাকে কাছে ডাকলে আমি খুশিতে আত্নহারা হয়েছি, কোনো খবর না নিলে খুব কষ্ট পেয়েছি। তুমি এখন অনেক দূরে। খুব বেশী কথা হয় না, যোগাযোগ হয় না ব্যস্ততার জন্য। তারপরও শাকিল ভাইয়া আমি তোমাকে খুব miss করছি।

আল্পনা ম্যাডাম। আপনাকে আমি প্রথম দেখেছি বি এ এফ শাহীন স্কুলে, ক্লাস সিক্সে। আপনি আমাদের বাংলা পড়াতেন। কিন্তু আপনাকে আপনার মতো করে চেনা আরও পরে, ক্লাস টেনে। আপনি আমাকে কখনই নাম ধরে ডাকতেন না। কাছে এসে বলতেন, ‘রোল সিক্স দাঁড়াও। বলো আজ কি পড়াবো?’ আমি স্কুলের পুরো সময়টা অপেক্ষা করতাম roll six এই দু’টি শব্দ শোনার জন্য, ব্যাকুল হয়ে থাকতাম। আপনার কাছেই আমার বাংলার হাতেখড়ি, আপনার উৎসাহেই আমার যৎসামান্য লেখালেখির অভ্যাস। শাহীনের reunion-এ অনেকদিন পর যখন আপনার সাথে আমার দেখা হলো, তখন আমার আম্মু এই পৃথিবীতে নেই। কিন্তু আপনার মাঝে যেনো আমি তাঁকে খুঁজে পেলাম। ম্যাডাম, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না, কারণ আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, খু-উ-ব।

শাহীন স্কুলের আরো দু’জন স্যারকে আমি খুব ভালোবাসি, ইসলামিয়াতের শফিক স্যার আর ইংরেজীর শামসুর রহমান স্যার। স্যার, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের মতো মানুষ হতে পারি।

ম্যাথিউ চ্যান্ডি স্যার। আমার নিউরোসার্জারীতে আসার পিছনে যার অবদান সবচেয়ে বেশী। আপনার জ্ঞান, ব্যক্তিত্য, রোগীদের প্রতি ব্যবহার, আপনার কথা-বার্তা, সহমর্মিতা এবং উপযুক্ত সময়ে উপযুক্ত শাসন সবকিছুই আমাকে প্রভাবিত করেছে বিশালভাবে। আপনি আমাকে এখনো বলেন, এপোলো হাসপাতালে আবার যোগদানের জন্য। স্যার, আমি আসবো, আপনার যোগ্য শিষ্য হয়ে, আমার জন্য সেই দোয়া করুন।

মাসুদ, আমার মেডিকেল জীবনের বন্ধু, আমার দীর্ঘ সময়ের রুমমেট। ফয়েজ, আমার প্রথম রুমমেট, আমার যেদিন পা ভেঙ্গে গিয়েছিলো, তুই আমাকে পাঁজাকোলা করে নীচতলা থেকে ৪র্থ তলা পর্যন্ত এনেছিলি। মনোয়ার, আমার মনের ভিতরের জমে থাকা কথাগুলো প্রকাশের একমাত্র স্থান। মাসুদ, ফয়েজ, মনোয়ার-তোদের তিনজনকেই আমি খুব ভালোবাসি, খু-উ-ব।

রাহাত (কঙ্গোতে ডাক্তার হিসাবে কর্মরত), বিলাস (লন্ডনে পড়াশোনা করছে), রাশেদ (ডিজিএফআইতে আছে), হারুন (ফিনল্যান্ডে চাকরী করছে), টিউলিপ, বারী, শিহান, ফয়সাল, সুহান, অমিতাভ-তোদেরকে যদি আমি আমার ভালোবাসার কথা না বলি তাহলে খুব অন্যায় হয়ে যাবে। তোরা শুধু আমার বন্ধুই না, আর বেশী কিছু। সেই শাহীন স্কুল থেকে একসাথে আমরা হরিহর আত্না। আমি তোদের সবাইকেই খুব ভালোবাসি, খু-উ-ব। যেমন খুব ভালোবাসি পাভেল, তোকেও।

নাজমুল হাসান হীরক। তোমার সাথে আমার সম্পর্কটাকে কি বলা যায়, তা আজো আমি বুঝে উঠতে পারি নি।শুধু এইটুকু বলতে পারি, এই সিরাজগঞ্জে থেকে ঢাকার যা সবচেয়ে বেশী আমি মিস করছি তা হলো, তোমার সঙ্গ, তোমার সাথে আড্ডা। প্রার্থনা করি, আল্লাহ খুব দ্রুত তোমাকে সুস্থ করুন। তোমাকে খুব দরকার, কারণ বন্ধুত্ব কাকে বলে তা তোমার কাছেই আমার শেখা।

আমি আমার এই স্বল্প জীবনে খুব প্রিয় ছয়জন মানুষের মৃত্যু দেখেছি। আমার দাদী, নানা, নানী, চাচা (জ্যাঠাসাহেব) –এই চারজনের প্রভাব আমার উপরে কতবেশী তা এই স্বল্পপরিসরে লিখতে পারবো না, শুধু এটুকু বলতে পারি তাঁদেরকে হারিয়ে আমি অনেকটা অসহায়, দিশেহারা।

নাবিলা। আমার পিচ্চি বোন। আমার সাথে বয়সের ব্যাবধান প্রিয় ১২ বছরের। হয়তোবা এই কারণে ওর সাথে আমার দূরত্বটাও সেরকম। মনে হয়, এর জন্য আমিই দায়ী। এই দূরত্বটার জন্য তোর কাছ হতে আমি মাফ চেয়ে নিচ্ছি, আশা করি ছোট বোনের কাছ হতে এই মাফটুকু আমি পাবো, কারণ আমি তোকে খুব ভালোবাসি, খু-উ-ব।

নিশাত, আমার ছোট বোন। আমরা পিঠাপিঠি ভাইবোন। ছোটবেলা থেকেই মারামারি, খামচা-খামচি করে বেড়ে উঠেছি। কিন্তু একটা সময় আবিষ্কার করলাম ও শুধু আমার ছোট বোন নয়, একজন ভালো বন্ধুও বটে। মেয়েরা বোধহয় বিয়ের পর একটু পর হয়ে যায়। তুই-ও কি একটু পর হয়ে গেছিস? তোকে খুব মিস করছি নিশাত, ছোট বোন হিসেবে নয়, বন্ধু হিসেবে।

লিসা, ফারজানা জামান লিসা। আমার সহধর্মিনী। আমার জীবনের সুসময় দূঃসময় সবসময়ের সাথী। আমার সকল কাজের প্রেরণা। লিসা, তোমাকে কি বলার প্রয়োজন আছে, আমি তোমাকে কতটা ভালোবাসি? তারপরও যদি জানতে চাও, তাহলে কিং লিয়ারের ছোট মেয়ের মতো বলবো লবণের মতো!

আব্বু। আপনাকে আমি কখনো বলতে পারি নি আপনি আমার কতটুকু জায়গা দখল করে আছেন। কখনো আপনার ব্যবহারে কষ্ট পেয়েছি, কখনো আপনাকে খুব কষ্ট দিয়েছি। আপনার অনেক কথাই আমি শুনিনি, আপনার অনেক স্বপ্নই আমি রাখতে পারি নি। কিন্তু হঠাৎ করে একদিন মনের গহীনে আমি আবিষ্কার করলাম, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, আমি আপনাকে খুব ভালোবাসি। আমার গর্ব আপনি আমার বাবা, আমার গর্ব আমি আপনার ছেলে। যখন ঠিক করলাম আপনাকে এই কথা বলতে যাবো, আপনি অভিমান করে চলে গেলেন আমাকে নিঃস্ব করে, এই কষ্ট আমি রাখি কোথায়...............

আম্মু............। সবশেষে তোমাকে নিয়ে লিখছি। আমি জানি তুমি সেই তারাদের দেশ থেকে তারা হয়ে আমায় দেখছো। আম্মু, আজ আমি ডাক্তার শুধুমাত্র তোমার জন্য। অথচ আমি শান্তি পাচ্ছি না, মাঝে মাঝে শূণ্যতা ভর করে। মনটা আমার গুমরে গুমরে কেঁদে উঠে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, আম্মু তুমি কবে আসবে? আমার কাছে আর একটি বারের জন্য হলেও আসো, আমার যে তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না.......................................।

বিঃদ্রঃ এই লেখাটি আমি উৎসর্গ করছি আমাদের পরিবারের সবচেয়ে নবীন সদস্য শায়ানকে (কেউ কেউ কারনিতা নামে চেনে), যার বয়স মাত্র দুই বছর।

১৬টি মন্তব্য:

  1. Thanks Niaz. ............... Amader life ta onek choto.........hate gona koikjon manushder niye amader prithibi.........er moddhe ii koto durottoo....................Thanks again for making it closer...............!!

    উত্তরমুছুন
  2. Thank you Niaz,tor ai list-e amar nam rakar jonno.
    Tobe akta kota boltei hobe je, tui khub lucky je 'Herok','Bari'.'Rahat','Tulip','Bilash' soho Shahiner onek bhalo friend paesis.Jara onek olpo somoie amader onek close hoye giecilo.
    Ata sudu ami na Foyez,Masud-o ai kotha bolbe.

    উত্তরমুছুন
  3. শেষ দুটি প্যারা পড়ে মনটা অনেক খারাপ হয়ে গেলো... আমি খুব মিস করছি আমার আব্বাকে, যা তুমি অনেক সুন্দর করে লিখতে পারছো, আমি তাও পারছি না :(

    yah, you're right, আমাদের সম্পর্কটা আসলেই খুব আজব টাইপের। We didn't share same school, same college or even we weren't neighbor for long... but still I believe you're my best friend ever :) something is seriously wrong with you man! and I like that :D

    btw, when I saw the title, I started reading it, expecting some other names... u know... "নিয়াজের ভালোবাসার মানুষেরা"!!! I was wondering how could you limit the list!!! but its smart way to skip those lol

    Anyway, thank you very much for such a good writing... missing u niaz...

    // Nazmul

    উত্তরমুছুন
  4. নিয়াজ, এই লেখাটা পড়ে মনে হলো তোমার কোনো মেয়ে বন্ধু নেই, এতোদিন জানতাম আছে, তাহলে মেয়েরা সব তোমার কি হয়?

    উত্তরমুছুন
  5. হাই ইলোরা,

    অবশেষে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছো?

    আমার লেখার শিরোনাম ছিলো "আমার ভালোবাসার মানুষেরা"--যারা আমার উপর কোনো না কোনো ভাবে প্রভাব বিস্তার করেছে । আমার এই লেখা কিন্তু আমার বন্ধুদের নিয়ে নয়। আমার কোনো বান্ধবী আমার উপর এরকম প্রভাব বিস্তার করতে পারেনি বলেই তাদের নাম আসেনি। তবে যদি আমি কখনো আমার বন্ধুদের নিয়ে কোনো লেখা লিখি, তাহলে অবশ্যই তাদের নাম আসবে।

    আবারো অসংখ্য ধন্যবাদ।

    উত্তরমুছুন
  6. @ Elora, Apnar sathe amio akmoth. Dekhen-ni Herok,Rahat aki kothai bolece & amio tai bolbo.
    @Niaz, Maye-friend tor upor provhab! bistar koreni sunu bhaloi laglo. Naile tor hridoy 'pathor' hoye jeto, brain 'robot'-er moto hoye geto, r tor kotha 'bhaga tap-recoder' hoye geto.
    Jai hok, tor lekhar sironam dekhe amra sotti hotash hoyeci, karon amra aro kicu asa koresilam!
    Bhalo thakis.

    উত্তরমুছুন
  7. meayra tomar upor provab bister jodi nai korto thahole shaon ke keno pox oboshsi barite nia gele, r--- sathe laker pare kenoi ba coffe khete, .agulo ki provab bister na, sudhu pa vangle kole kore namalei friend howa jai, roommate holei friend hoi, jantam na. monoware to amar sobchay kacher manus friend er list a kintu monower amar roommate o chilo na amake koleo nai nai , borong-----amake akber matha ghure gan haria felechilam thokho kole uthai hospital er emmergency te nia galo , kintu sa to amar kacher manus gular modday nai, tumi asole bhujoi na kacer manus mane ki? jader nam mone aseche setai likhecho,, na bhuje . r ki likhe jao .

    উত্তরমুছুন
  8. ইলোরা,
    আমার মনে হয় তোমার আমার লেখাটাই বুঝতে সমস্যা হচ্ছে। আমার জন্য অনেকেই অনেক কিছু করেছে, আমার উপর হয়তোবা অনেকেরই কিছু না কিছু প্রভাব থাকতে পারে, তার মানে এই নয় যে, তারা সবাই আমার ভালোবাসার মানুষ। আমার অনেক কাছের লোকও আমার ভালোবাসার মানূষ নাও হতে পারে, তাই না? শাওনের পক্সের সময় ওকে নিয়ে আমি ঢাকায় এসেছি বন্ধুত্বের জন্য, ওর সাথে তো আমার খুব ভালো সম্পর্কও ছিলো, সেতো আমার বনলতা সেন, শাওনের সাথে আমার বন্ধুত্বও ভালো। মিতুর সাথে আমি লেকের পাড়ে কফি খেয়েছি, ওর সাথেও আমার খুব ভালো সম্পর্ক। এরকম আরো অনেকেই আছে। কিন্তু আমার কোনো বিপদে আমি যত সহজে ফয়েজ, মনো, মাসুদ, রাহাত, বিলাস, হীরক, বারী-এদের কে কাছে পাবো--তাদেরকে কি পাবো? হয়তোবা পেতে পারি, কিন্তু যাদের সাথে আমার সবসময়ের সম্পর্ক তাদেরকে অস্বীকার করে নয়।

    অনেক মেয়ে আমার খুব ভালো বন্ধু। আমি আবারো বলছি, যদি কখনো বন্ধুদের নিয়ে লিখি অনেকের নামই আসবে, কিন্তু "আমার ভালোবাসার মানুষের" লিস্টে আসবে না, সেটা একান্তই আমার ব্যক্তিগত অনুভুতি।

    খুব খুব খুব ভালো থাকো।

    উত্তরমুছুন
  9. @Tonny: tomake bujte hobe je Niaz-er Bhalo-laga meyder ovab cilo na, Kintu Bhalo-basar maye cilo akjon, r se holo Lisa.
    @Niaz: Bhalo-laga maye related kotha-te amar tor Ma-er kotha mone pore galo.
    Niaz, tor kace sob chaye apon cilo tor Ma.
    Unar sathe tui onek kicu share korti.
    tor close friend hisebe ami prai tor basai jetam.
    dektam tui sudu ovijog korti, bac-cha-der moto rag korti & tor Ma rag bhangato.
    Niaz-er proti tokon birokto lagto bac-cha-der moto behave korar jonno, abar moja lagto tor Ma jevhabe tor oviman bhangie dito. Tokon amar Ma-er kotha mone pore jeto, ami oboisso bac-cha-der moto behave kortam na.
    Jai hok, asol ghotona boli.
    JIMC-te asar kicu diner mod-dhe Aunt Niaz-er kace jante chailo or kaw-ke choice hoyece kina.
    Niaz bollo je se confused, karon ak maye-ke tar hasi dekhe choice hoyece.
    Tokon Aunt bollo je tumi jodi kawke pochondo koro tahole sai manush-ke over-all pochondo, particularly tar hasi dekhe choice koro na.

    উত্তরমুছুন
  10. মনো, তোর লেখাটা আজ আমাকে ঘুমাতে দিবে না।

    উত্তরমুছুন
  11. NIAZ, I am impressed. আমি দেখতে পাচ্ছি ... দিব্য চোখে .....you will be a famous writer.

    উত্তরমুছুন
  12. সাদিয়া,
    দেখা যাক তোমার ভবিষ্যতবানী ফলে কি না।
    ভালো থাকো সবসময়।

    উত্তরমুছুন
  13. হীরক,
    কি বলবো বুঝতে পারছি না। তোমার খোঁচাটা খুব উপভোগ করলাম।
    ভালো থেকো অবিরত।

    উত্তরমুছুন
  14. রাহাত, খুব ভালো থাকিস। আর দেশে একেবারেই কবে চলে আসবি?

    উত্তরমুছুন
  15. Bhalobasha...bhalolaga...jiboner pothe cholte cholte aro kichu khoniker onubhuti ar shobkichui tor nijer. Kake bhalobashish r kake bhalo lage a niye tor ashepasher manushera atto confused!!!!!

    Lucky you!!! Shobai toke bhalobashe abong tor bhalobashar manush hote chai!!!

    :)

    উত্তরমুছুন
  16. নিশাত, কেমন আছিস? জানি খুব মজা করছিস। ভালো থাকিস খুব।

    উত্তরমুছুন