আমি ছেলেটা একটু অদ্ভুত কিসিমের! সেই ছোটবেলা থেকেই। যেই জিনিস যখন চাওয়া
উচিৎ, লাজ শরমের জন্য চাইতে পারি না! আবার বেশ কিছু জিনিসের ব্যাপারে লজ্জার
তোয়াক্কাও করি না। যেমন, এবারের একুশের বইমেলাতে আমাদের বারোজন ব্লগারের লেখা “সরলরেখা-
বক্ররেখা” নিয়ে অনেকবার পোস্ট দিতেও দ্বিধা বোধ করিনি। এবার যখন ডয়েচে ভেলের
শ্রেষ্ঠ বাংলা ব্লগ বিভাগে আমার ব্লগ “সুড়ঙ্গ: নিয়াজের ভুবন” মনোনয়ন পেলো, সবাইকে জানান
দিতেও খুব একটা কুণ্ঠাবোধ করি নি। মজার ব্যাপার হলো, পরবর্তীতে ভোট চেয়ে পোষ্ট
দিতে গিয়ে কলম আর চলে নি! সেটা কতকটা লজ্জায়, আর কতকটা গতবারের ভোট কারচুপির
কাহিনী শুনে!
প্রথম দিকে আমার খুব আগ্রহ ছিলো
না, তেমন খোঁজ খবরও নিচ্ছিলাম না। তারপরও যারা জেনেছিলো, তাদের প্রচারনায় আর
উদ্যোগে প্রতিযোগিতার শেষ দিকে এসে কীভাবে যেনো প্রথমে চলে এলাম! (এই প্রসঙ্গে
কৃতজ্ঞতা প্রকাশ করছি- আমার বন্ধু বিএসএমএমইউ-এর ডাঃ ফয়েজ, লন্ডন প্রবাসী বন্ধু
ডাঃ মনোয়ার, ঘনিষ্ঠ বন্ধু হীরক, বারি, ডাঃ রাহাত, টিউলিপ, শিহান, পাভেল, আমার ভাই
সাইফ আলম জিসান আর বনি আমিন, বিএসএমএমইউ-এর ডাঃ ফয়সাল সিজার, বুয়েটের পাপন, চতুরের
উদরাজী ভাইয়া, নাজমুল ভাইয়া, শিপন ভাইয়া, আকাশগঙ্গা, নয়ন, অন্তরনামা/চতুরের জ ই
মানিক, শব্দনীড়ের জাকির ভাইয়াসহ আরো অনেকের কাছে, যারা নিয়মিতভাবে আমাকে ভোট
দিচ্ছেন এবং অবশ্যই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের আমার ছাত্রদের এবং জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ছাত্র/ইন্টার্ণ
ডাক্তার/ডাক্তারদের প্রতি আমার অকৃত্রিম এবং আন্তরিক ধন্যবাদ)।
আর মাত্র দুই দিন বাকী! আমার ভোট এই লেখা যখন লিখছি তখন- ৩৭% এবং দ্বিতীয়
পজিশনে যিনি আছেন তার ভোট- ৩১%। এই শেষ মুহূর্তে এসে এবার আমারো খুব প্রথম হতে
ইচ্ছে করছে, যতই পূর্বের অনেক রকম বিতর্ক থাকুক! এই শেষ মুহূর্তে এসে আমিও নিজেকে
আর শান্ত রাখতে পারছি না! প্রতিটি মুহূর্ত উত্তেজনায় কাটাচ্ছি। মনে হলো, আপনাদের
সবার সাথে আমার এই উত্তেজনা শেয়ার করি আর সকল লাজ শরমকে দূরে ঠেলে দিয়ে প্রবলভাবে
অনুরোধ করি- আর দুইটি দিন আপনারা আমার সাথে থাকুন, আমাকে ভোট দিন। ভীষন ভীষনভাবে
আমি আপনাদের সমর্থন চাচ্ছি, শেষে এসে হারতে আর চাই না!
থাকবেন না আপনারা আমার সাথে! বাড়িয়ে দেবেন না আপনাদের সাহায্যের হাত- দুই
দিনে দুইটি ভোট! আমি খুব আশায় আশায় থাকলাম।
ভোট দেওয়ার নিয়মঃ
Please go to this link- http://thebobs.com/bengali/category/2012/best-blog-bengali-2012/ and select 'শ্রেষ্ঠ ব্লগ বাংলা বিভাগ' এবং এরপর 'সুড়ঙ্গঃ নিয়াজের ভুবন"--এ ভোট দিন।
প্রতিদিন একবার করে ২ রা মে পর্যন্ত ভোট দেওয়া যাবে।
প্রতিদিন একবার করে ২ রা মে পর্যন্ত ভোট দেওয়া যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন