বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৩

সাইদীর ফাঁসীর রায়ের অপেক্ষায়

অপেক্ষায় আছি সারারাত- কাল সকালে কি শুনবো?
আছি আশায়, আছি আশংকায়! আমি ব্যক্তিগতভাবে চাই, বিচারকরা সমস্ত কিছুর উর্ধ্বে থেকে নিরপেক্ষ বিচারটাই করুক- আমি প্রচন্ড আশাবাদী- এতে অবশ্যই ফাঁসী হবে।
আমি আশংকায় আছি- প্রসিকিউশন সাইদীর অপরাধ কতটুকু প্রমাণ করতে পেরেছে? আমি আশংকায় আছি- বিচারকরা কতটুকু চাপমুক্ত হয়ে রায় দিতে পারবেন? আমি আশংকায় আছি- সরকারের সাথে জামাতের কোনো আঁতাত হয়েছে কি না?
তারপরও কালকের সূর্যের অপেক্ষায় আছি, আছি নতুন রাজাকারমুক্ত বাংলাদেশ দেখার অপেক্ষায়।
জয় বাংলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন