মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১১

এসো মাতি ভালোবাসার উৎসবে......

অনেক দিন হলো কলম ধরিনি, এই মধ্যরাতে হঠাৎই কিছু লিখতে ইচ্ছে করছে।পহেলা বৈশাখে্র পরবর্তী রাত, নতুন কিছু আশার কথা কাউকে জানাতে মনটা আনচান করছে। কিন্তু নববর্ষের আকাশের কোণে যে জেদী ভয়াল মেঘ লুকিয়ে থাকে! স্বপ্ন দেখতে গিয়ে মাথার ভিতরে তেলাপোকারা কিলবিল করে উঠছে।

মানুষ স্বপ্ন দেখে, আমিও দেখি- কখনো উদ্ভট, কখনো অলী্ক, কখনোবা বাস্তব। বাস্তব? জানি না, বাস্তব স্বপ্ন দেখা যায়, না কি স্বপ্নকে বাস্তবে পরিনত করা যায়? আমার স্বপ্ন সবাইকে ভালোবাসা- বাস্তব স্বপ্ন? ভালোবাসার সাথেই যে ঘৃ্না জড়িয়ে থাকে। ভালোবাসতে বাসতে ঘৃ্না চলে আসে, ঘৃ্না করতে করতে ভালোবাসা হয়ে যায়।

তারপরও এই নববর্ষে আমার একমাত্র স্বপ্ন, একমাত্র আশা সবাইকে ভালোবাসা, সবার কাছ হতে ভালোবাসা পাওয়া। আমি যে ভালোবাসার বড়ো কাঙ্গাল!
সবাইকে বাংলা নববর্ষ’ ১৪১৮- এর আন্তরিক শুভেচ্ছা, একটু দেরীতেই না হয় দিলাম....................................।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন