সোমবার, ২৩ জানুয়ারি, ২০১২

মুক্তব্লগের সবাইকে ধন্যবাদ...

(এই লেখাটা অনেক আগে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মুক্তব্লগে লেখা হয়েছিলো। এখানে সংরক্ষনের জন্য এখন জমা রাখা হলো।)

সবাইকেই অসংখ্য ধন্যবাদ।

আমার ভিতরে যে কষ্ট ছিলো, আপনাদের লেখা পড়ে তা একনিমিষে উড়ে গিয়েছে। আপনাদের মতো আমিও চাই মুক্তব্লগে কোনো হানাহানি, মনোমালিন্য না থাকুক। ব্লগের আমরা সবাই একটি বৃহৎ পরিবারের সদস্যের মতো। মতের অমিল থাকতে পারে, কিন্তু মনের অমিল থাকবে ন।


মুক্তব্লগের মাধ্যমেই আমার ব্লগিং-এর হাতেখড়ি, স্বভাবতই এর প্রতি আমার এক অন্য ধরনের মায়া আছে। কিন্তু ইদানীং আসলেই লগিন করা নিয়ে খুব সমস্যা হচ্ছে। আমি মনে করি এই দিকটাতে দ্রুত নজর দেওয়া উচিৎ।

আরেকটা কথা, জিল্লুর রহমান ভাইএর প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ বা রাগ নেই, আমি শুধু উনাকে বলতে চেয়েছিলাম শিরোনামে আমাকে এভাবে অপমান করা উচিৎ হয় নি, আমার কোনো কথায় যদি উনি ব্যক্তিগত ভাবে কষ্ট পান, তাহলে আমি দুঃখিত। আমি খুব খুশি হবো, জিল্লুর রহমান ভাই যদি উনার পোস্টের শুধুমাত্র শিরোনামটা বদলে দেন, না বদলালেও আমার কিছু বলার নেই।

এই পুরো অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি ব্লগের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত।

সবাইকে আবারো অসংখ্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন