রবিবার, ৭ জুলাই, ২০১৩

৭৭ বছরের অপেক্ষার অবসান

It was marvelous! বিছানাতে শুয়ে শুয়ে উইম্বলডনের ফাইনাল ম্যাচটি দেখছিলাম- জোকোভিচ আর এন্ডি মারের মধ্যে। গত উইম্বলডন ফাইনালটাও দেখেছিলাম, তখন ছিলাম আমি রজার ফেদেরারের সাপোর্টার। এবার ফেড আগেভাগেই বিদায় নেওয়াতে এন্ডির প্রতিই আমার সফট কর্নার ছিলো। শেষ সেটটা দুর্দান্ত খেলেছে সে, বিশেষ করে চ্যাম্পিয়নশীপ পয়েন্টটার আগে- ব্রেক পয়েন্টের সময়। দ্বিতীয় সেটের দুর্দান্ত কাম ব্যাকটাও মনে রাখার মতো। গত উইম্বলডনেও মারেকে কাঁদতে দেখেছিলাম, এবারও কাঁদতে দেখলাম- কিন্তু তাৎপর্যটা ভিন্ন!

Congratulations Andy Murray.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন